প্রিন্ট এর তারিখ : ১৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিভিন্ন ইজারার সর্বোচ্চ দরদাতাদের নাম ঘোষণা দিলেন প্রশাসক সাখাওয়াত হোসেন
||
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন বাজার, ঘাট এবং শৌচাগারের ইজারা প্রক্রিয়া উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। প্রতিযোগিতামূলক এই দরপত্রে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ দরদাতাদের তালিকা চূড়ান্তভাবে ঘোষণা করা হয়।রোববার এই ঘোষণা প্রদান করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। তিনি জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ইজারা কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।এ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত ইজারাদারদের মাধ্যমে সংশ্লিষ্ট বাজার, ঘাট ও শৌচাগার ব্যবস্থাপনা ও রাজস্ব আদায়ের কার্যক্রম পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ