প্রিন্ট এর তারিখ : ১৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬
ফতুল্লায় র্যাবের অ'ভিযানে পরিত্যক্ত পেন গা'ন উদ্ধার
||
নারায়ণগঞ্জের ফতুল্লায় র্যাব-১১ এর চলমান অস্ত্র ও মাদকবিরোধী অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি পেন গান এবং এর একটি খালি খোসা উদ্ধার করা হয়েছে।রোববার (১৪ জুন) রাত আনুমানিক ১টার দিকে সদর উপজেলার নয়ামাটি ভাবির বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ওই এলাকায় মাদকসেবীদের উপস্থিতির খবর পেয়ে র্যাব সদস্যরা সেখানে অবস্থান নেন। এ সময় কিছু ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।পরে ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে একটি ঝোপের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পেন গান ও একটি খালি খোসা উদ্ধার করা হয় বলে জানায় র্যাব-১১।উদ্ধারকৃত অস্ত্র ও আলামত পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১১ জানিয়েছে, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ