প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬
রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অ'ভিযান, মা'দক মা'মলায় ৮ জনের কা'রাদণ্ড
||
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে রোববার এ অভিযান পরিচালিত হয়। উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে সন্দেহভাজনদের আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে প্রাপ্ত আলামত ও তথ্য-প্রমাণ যাচাই করা হয়।পরে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।দণ্ডপ্রাপ্তরা হলেন— মোশারফ (৫০), সোহাগ (২৫), আবু বক্কর (২৫), আসান উল্লাহ (৩৮), সোহেল (৩৫), শাওন (২৫), মুমিন ইসলাম (৩৫) এবং সোহান (১৯)।উপজেলা প্রশাসন জানায়, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থান বজায় রাখবে প্রশাসন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ