প্রিন্ট এর তারিখ : ১৯ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬
যুক্তির লড়াইয়ে জমে উঠেছে নারায়ণগঞ্জ সদর বিতর্ক উৎসব, শেষ হলো কোয়ার্টার ফাইনাল
||
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮ দিনব্যাপী ‘উপজেলা বিতর্ক উৎসব’ এখন উত্তেজনাপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল, যেখানে উপজেলার বিভিন্ন ভেন্যুতে মোট ২৪টি বিতর্ক অনুষ্ঠিত হয়।এই আয়োজনে উপজেলার ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। প্রাথমিক ও মাধ্যমিক—উভয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চলছে যুক্তি ও মেধার প্রতিযোগিতা।আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ২০ জুন অনুষ্ঠিত হবে সেমিফাইনাল পর্ব। এদিন প্রাথমিক পর্যায়ের প্রতিযোগীরাও সেমিফাইনালে মুখোমুখি হবে।৮ দিনব্যাপী এ উৎসবের সমাপনী আয়োজন হবে আগামী ২২ জুন। সেদিন নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে গ্র্যান্ড ফাইনালের পাশাপাশি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী চিন্তা, বিশ্লেষণী ক্ষমতা ও বক্তৃতা দক্ষতা বিকাশই এ আয়োজনের প্রধান উদ্দেশ্য। একই সঙ্গে মেধাবী বিতার্কিকদের খুঁজে বের করে ভবিষ্যতে জেলা ও জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্বের সুযোগ তৈরি করাও এই উৎসবের অন্যতম লক্ষ্য।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ