প্রিন্ট এর তারিখ : ২০ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬
ডনচেম্বার এলাকায় জমজমাট ফুটবল ম্যাচ, কিশোর-তরুণদের খেলায় মুগ্ধ অতিথিরা
||
নারায়ণগঞ্জের ডনচেম্বার এলাকায় আয়োজিত এক প্রাণবন্ত ফুটবল ম্যাচে কিশোর-তরুণদের দুর্দান্ত নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় মুগ্ধ হয়েছেন উপস্থিত দর্শক ও অতিথিরা। নির্ধারিত সময়ের লড়াই শেষে ট্রাইব্রেকারে ‘আমার পণ’ দল জয় তুলে নেয়, আর হাড্ডাহাড্ডি লড়াই করেও পরাজিত হয় ‘আদর্শ ছেলে’ দল।ছোট মাঠজুড়ে অনুষ্ঠিত এ ম্যাচকে ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। আশপাশের উঁচু ভবনের ছাদ ও জানালা থেকে নারী দর্শকরাও খেলা উপভোগ করেন। মাঠে কিশোর-তরুণদের পাশাপাশি শেষ মুহূর্তে এলাকার যুবক ও প্রবীণরাও উপস্থিত হয়ে ট্রাইব্রেকারের উত্তেজনা উপভোগ করেন।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এমন আয়োজন নিয়মিত করে আসছেন আলমগীর হোসেন আলম। শুধু খেলাধুলাই নয়, কিশোর-তরুণদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতেও তিনি নানা উদ্যোগ গ্রহণ করছেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খানের উপস্থিত থাকার কথা থাকলেও ব্যস্ততার কারণে তিনি অংশ নিতে পারেননি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ আনোয়ার হোসেন আনু, শওকত হাসেম শকুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।আয়োজকদের এমন উদ্যোগের প্রশংসা করে অতিথিরা বলেন, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে কিশোর-তরুণদের ইতিবাচক পথে এগিয়ে নেওয়ার এ ধরনের আয়োজন সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ