প্রিন্ট এর তারিখ : ২২ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬
নারায়ণগঞ্জের সব চিহ্নিত স'ন্ত্রাসী-চাঁ'দাবাজের বিরুদ্ধে ব্যবস্থা চাইলেন এমপি আল আমিন
||
সাম্প্রতিক একটি গ্রেপ্তারের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আল আমিন বলেছেন, যদি এই গ্রেপ্তার চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হয়ে থাকে, তাহলে তা সাধুবাদের যোগ্য। তিনি বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে যেকোনো অভিযানে তাদের সর্বাত্মক সমর্থন থাকবে।শনিবার (২১ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।পোস্টে আল আমিন উল্লেখ করেন, শুধু একজনের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হবে না; নারায়ণগঞ্জের অন্যান্য চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শনকারী, হত্যা মামলার আসামি এবং মাদক কারবারের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে হবে।তিনি আরও বলেন, অন্যদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে শুধু দু-একজনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হলে সেটিকে দলীয় অন্তর্কোন্দলের বহিঃপ্রকাশ হিসেবে দেখার সুযোগ তৈরি হতে পারে। তবে তিনি আশা প্রকাশ করেন, সাম্প্রতিক ঘটনাকে অন্যায় ও অপরাধের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তব প্রতিফলন হিসেবেই দেখা যাবে।পোস্টের শেষাংশে এমপি আল আমিন বলেন, সমাজের সব ধরনের অন্যায়, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের পক্ষেই তিনি অবস্থান করছেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ