প্রিন্ট এর তারিখ : ২৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬
মেঘনা টোল প্লাজা এলাকায় বিএনপির অবস্থান কর্মসূচি
||
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জের মেঘনা টোল প্লাজা এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা।মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান এবং সাধারণ সম্পাদক হাজী জয়নাল মেম্বার।কর্মসূচিতে পিরোজপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা মেঘনা টোল প্লাজা এলাকায় অবস্থান নিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।বিএনপির নেতারা জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে তারা মাঠে রয়েছেন। এ সময় এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ