প্রিন্ট এর তারিখ : ২৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬
নারায়ণগঞ্জে ২৮ জুন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে, এনসিসির প্রস্তুতি সভা
||
জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৬-এর প্রথম রাউন্ড সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনরা ক্যাম্পেইনের সার্বিক প্রস্তুতি, বাস্তবায়ন কৌশল এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।সভায় জানানো হয়, আগামী ২৮ জুন ২০২৬, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুদের পুষ্টি নিশ্চিতকরণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হবে।এ সময় অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন-এ ক্যাপসুল গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ