প্রিন্ট এর তারিখ : ২৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬
নগরীর অবৈধ দখল উচ্ছেদে গতি আনতে মাঠকর্মীদের সঙ্গে নাসিক প্রশাসকের বৈঠক
||
নারায়ণগঞ্জ নগরীতে অবৈধ দখলমুক্তকরণ কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে উচ্ছেদ কার্যক্রমে নিয়োজিত কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নগর উন্নয়ন ও জনস্বার্থে চলমান অভিযান আরও জোরদার করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান উক্ত সভায় উপস্থিত থেকে মাঠপর্যায়ের কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রমে স্বচ্ছতা, গতিশীলতা এবং সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।সভায় অংশগ্রহণকারী কর্মীদের বিভিন্ন সমস্যা ও বাস্তব চ্যালেঞ্জ সম্পর্কেও আলোচনা করা হয়। প্রশাসকের দিকনির্দেশনায় ভবিষ্যতে অভিযান আরও সুসংগঠিতভাবে পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ