প্রিন্ট এর তারিখ : ২৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬
রূপগঞ্জে বাসন্তী বিন্দু শর্মিলা দোয়ারকা প্রসাদ স্কুলের জমি দান ও ভিত্তিপ্রস্তর স্থাপন
||
রূপগঞ্জে শিক্ষা উন্নয়নের লক্ষ্যে বাসন্তী বিন্দু শর্মিলা দোয়ারকা প্রসাদ স্কুলের জমি দান, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং খেলার মাঠের উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উদ্যোগকে এলাকায় শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষার পরিবেশ গড়ে তোলার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু)। তিনি শিক্ষার মানোন্নয়ন এবং শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে এমন উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।বিদ্যালয়ের জন্য জমি প্রদান করেন বিশিষ্ট সমাজসেবক জনাব বিজয় কুমার মোদি। তাঁর এই অবদানকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থায়ী সম্পদ হিসেবে উল্লেখ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জমিদাতা বিজয় কুমার মোদির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে এলাকার শিক্ষার্থীরা আধুনিক ও মানসম্মত শিক্ষার সুযোগ পাবে এবং রূপগঞ্জের শিক্ষা ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ