প্রিন্ট এর তারিখ : ২৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬
ব্রুনাই প্রবাসী স্বপন আহমেদের বিরুদ্ধে রুমমেটের টাকা ধার নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগ
||
ব্রুনাই প্রবাসী কুষ্টিয়ার বাসিন্দা স্বপন আহমেদের বিরুদ্ধে টাকা ধার নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালে প্রবাসে অবস্থানকালে স্বপন তার রুমমেট হোসেনের কাছ থেকে ৫৪০ ডলার ধার নেন, যা অল্প কিছু দিনের মধ্যে ফেরত দেওয়ার কথা ছিল।কিন্তু টাকা নেওয়ার পর স্বপন অন্যত্র চলে যান এবং যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি জানান, “টাকা ফেরত দেবো,” এ কথা বলে হোসেনের কাছ থেকে বিকাশ নাম্বার নেন।এরপর থেকে তিনি হোসেনের ফোন কল রিসিভ না করে বরং সব মাধ্যমেই ব্লক করে রাখেন। অভিযোগকারী হোসেন জানান, বিষয়টি জানানো হলে স্বপনের পরিবার দাবি করে যে তিনি হোসেনের কাছ থেকে কোনো টাকা নেননি।বর্তমানে অভিযুক্ত স্বপনের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন অভিযোগকারী। প্রবাসী মহলে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ