প্রিন্ট এর তারিখ : ২৭ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬
বক্তাবলীতে এনসিপির সংবর্ধনা ও মতবিনিময় সভা, মাদক-সন্ত্রাসমুক্ত এলাকা গড়ার আহ্বান এমপি আব্দুল্লাহ আল-আমিনের
নিজস্ব প্রতিবেদক ||
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বক্তাবলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) রাতে বক্তাবলীর পূর্ব গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনকে সংবর্ধনা প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন বলেন, একটি নিরাপদ ও বাসযোগ্য সমাজ গড়ে তুলতে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি মাদকমুক্ত, চাঁদাবাজমুক্ত ও সন্ত্রাসমুক্ত এলাকা গঠনে এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিনি স্থানীয় বিভিন্ন নাগরিক সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং সেগুলোর সম্ভাব্য সমাধান নিয়ে উপস্থিত জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন।এর আগে অনুষ্ঠানে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এছাড়াও এলাকাবাসীর পক্ষ থেকে যুব সমাজের প্রতিনিধিরা এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন চাহিদা ও জনদুর্ভোগের বিষয়গুলো সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের কাছে তুলে ধরেন। তিনি এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বক্তাবলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো. মনির হোসেন। সঞ্চালনা ও সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স (চীন)-এর সদস্য এবং নারায়ণগঞ্জ জেলা এনসিপির সদস্য আমিনুল ইসলাম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপি নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক যুবায়ের আহমেদ সরদার, জেলা সাংগঠনিক সম্পাদক নীরব রায়হান,জেলার সিনিয়র যুগ্ম সদস্যসচিব তানজিমুল ইসলাম (তানজিম), সহ সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম তাওহীদ, মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, জেলা এনসিপির সিনিয়র যুগ্ম সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম রাকিব সহ এনসিপির জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ