প্রিন্ট এর তারিখ : ২৭ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬
ফতুল্লা থানা কমিটি গঠন নিয়ে এনসিপির মতবিনিময় সভা, উপস্থিত ছিলেন এমপি আব্দুল্লাহ আল আমিন
||
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফতুল্লা থানা কমিটি গঠনকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এবং নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার।সভায় সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও জনকল্যাণমুখী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় নেতৃবৃন্দ বলেন, একটি কার্যকর সংগঠন গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতা অপরিহার্য।এছাড়া ফতুল্লা থানা কমিটি গঠনের এই উদ্যোগ সফল করতে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া এবং সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ