প্রিন্ট এর তারিখ : ০১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬
আব্দুল্লাহ আল আমিনের ৩০ লাখ টাকার মসজিদের অনুদানে নেই বক্তাবলী-আলীরটেকের কোনো মসজিদ এর নাম
নিজস্ব প্রতিবেদক ||
সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (GSID-2) প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ-৪ আসনের ১০টি মসজিদের জন্য মোট ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে বরাদ্দপ্রাপ্ত মসজিদের তালিকায় স্থান পায়নি বক্তাবলী ও আলীরটেক এলাকার কোনো মসজিদ। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।জানা যায়, বরাদ্দপ্রাপ্ত মসজিদগুলো কুতুবপুর, ফতুল্লা, এনায়েতনগর ও কাশীপুর ইউনিয়নে অবস্থিত। কিন্তু একই সংসদীয় আসনের অন্তর্ভুক্ত বক্তাবলী ও আলীরটেকের কোনো মসজিদ এ বরাদ্দের আওতায় না আসায় স্থানীয়রা বৈষম্যের অভিযোগ তুলেছেন।এ বিষয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে বরাদ্দের তালিকা প্রকাশ করলে পোস্টটির মন্তব্যে বক্তাবলী ও আলীরটেকের বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেন।একজন মন্তব্য করেন, “বক্তাবলী, আলীরটেক নারায়ণগঞ্জ-৪ আসনের অন্তর্ভুক্ত নয়... ধন্যবাদ।”অপর একজন লেখেন, “বক্তাবলী ও আলীরটেক নেই কেন?”স্থানীয়দের দাবি, উন্নয়ন ও সরকারি বরাদ্দের ক্ষেত্রে বক্তাবলী ও আলীরটেককে যেন সমান গুরুত্ব দেওয়া হয় এবং ভবিষ্যতে এসব এলাকার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোও সরকারি সহায়তার আওতায় আনা হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ