প্রিন্ট এর তারিখ : ০৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬
নারায়ণগঞ্জ সদর ইউএনও'র সঙ্গে জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জ সদর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব এস. এম. ফয়েজ উদ্দিন মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানা-এর নেতৃবৃন্দ।সাক্ষাৎকালে ফতুল্লা থানার সাংগঠনিক কার্যক্রম, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় ইউএনও মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ভবিষ্যতে জনকল্যাণমূলক কাজে পারস্পরিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করা হয়।উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানা-এর বিপ্লবী আহ্বায়ক মোঃ হাসান শিকদার, সদস্য সচিব জুনায়েদ, মুখ্য সংগঠক আমিন আল রাজ, মুখপাত্র ফজলে রাব্বি শাওন ও সিনিয়র যুগ্ন আহবায়ক আরদিন আহমেদ সিয়াম সহ অন্যান্য নেতৃবৃন্দ।ইনশাআল্লাহ, শিক্ষার্থীদের অধিকার আদায় এবং জনকল্যাণে জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানা সবসময় ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালন করে যাবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ