প্রিন্ট এর তারিখ : ১১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬
মাসব্যাপী জুলাই কর্মসূচি সফল করতে এনসিপি নারায়ণগঞ্জ জেলা উপকমিটি ঘোষণা
||
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থান’ কেন্দ্রিক সকল কর্মসূচি ও ইভেন্ট সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি উপকমিটি গঠন করা হয়েছে।জেলা আহ্বায়ক যুবাইর আহমেদ (সরদার) এবং সদস্যসচিব জোবায়ের হোসেন (তামজিদ)-এর নির্দেশক্রমে এ উপকমিটি গঠন করা হয়। সংশ্লিষ্ট নেতারা জানান, মাসব্যাপী কর্মসূচিগুলো যথাযথ পরিকল্পনা, সমন্বয় ও শৃঙ্খলার সঙ্গে বাস্তবায়নের উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।উপকমিটির সদস্যরা জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে ঘোষিত বিভিন্ন কর্মসূচি, সভা, সমাবেশ, প্রচার-প্রচারণা ও অন্যান্য আয়োজন বাস্তবায়নে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ