প্রিন্ট এর তারিখ : ১১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬
মাওলানা আবদুল জব্বারের বক্তব্যে নারায়ণগঞ্জে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা সভা
||
সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের দায়িত্ব ও করণীয় নিয়ে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও ফলচক্র। আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ পূর্ব থানা এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।"সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষকদের ভূমিকা" শীর্ষক এ অনুষ্ঠানে শিক্ষকদের নৈতিক মূল্যবোধ, আদর্শিক শিক্ষা এবং জাতি গঠনে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, একটি উন্নত, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষকদের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকার বিকল্প নেই।আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে ফলচক্র অনুষ্ঠিত হয়। এতে আদর্শ শিক্ষক ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ