প্রিন্ট এর তারিখ : ১২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬
বিশ্বকাপে নয়, খানপুরে ব্রাজিল-আর্জেন্টিনা! সাংবাদিকদের প্রীতি ম্যাচে উদ্বোধন করলেন মাসুকুল ইসলাম রাজীব
||
বিশ্বকাপের মঞ্চে নয়, নারায়ণগঞ্জের খানপুরে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা। সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।ম্যাচের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন এবং সদস্য ইমরান আলী সজিব।খেলায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থক সাংবাদিকদের নিয়ে গঠিত দুটি দল অংশ নেয়। বিশ্বকাপের চিরচেনা প্রতিদ্বন্দ্বিতার আবহে আয়োজিত এই প্রীতি ম্যাচে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন জোরদারের লক্ষ্যেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ