প্রিন্ট এর তারিখ : ১২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬
এনসিপি নারায়ণগঞ্জে শিক্ষা ও পাঠচক্র সেল গঠন
||
সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা শাখা ‘শিক্ষা ও পাঠচক্র সেল’ নামে একটি নতুন সেল গঠন করেছে।শনিবার (১১ জুলাই) জেলা আহ্বায়ক যুবায়ের আহমেদ (সরদার) ও সদস্যসচিব শেরাওয়াজ হোসেন (তামজিদ)-এর অনুমোদনক্রমে এবং সাংগঠনিক সম্পাদক নিরব রায়হানের সুপারিশে এ সেল গঠন করা হয়।ঘোষিত কমিটিতে আবদুর রহমান গাফফারীকে সম্পাদক করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন মোহাফিজুল তাওহীদ রফিক, আবিদা সুলতানা, আবুল কালাম এবং অ্যাডভোকেট মো. সেলিম মিয়া।বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের শিক্ষা ও পাঠচর্চাভিত্তিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে এ সেল গঠন করা হয়েছে।বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন এনসিপি নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম সদস্য সচিব (দপ্তর) নাজমুস সাদাত রুমি।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ