প্রিন্ট এর তারিখ : ১৩ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬
আমি কবে, কোথায় ডাকাতি করেছি এমপি সাহেব তার প্রমাণ দেখান
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের "কাশীপুরে ডাকাত শহীদ গ্যাং একটি বড় সমস্যা" মন্তব্যের জবাবে নিজের অবস্থান তুলে ধরেছেন কাশীপুরের বাসিন্দা শহীদ।রোববার ১২ জুলাই নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দিতে গিয়ে এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, "কাশীপুরে ডাকাত শহীদ গ্যাং একটি বড় সমস্যা। প্রতিদিন এটা পত্র-পত্রিকায় দেখা যায়।"এ বক্তব্যের প্রতিক্রিয়ায় শহীদ বলেন, "আমি কবে, কোথায় ডাকাতি করেছি এমপি সাহেব তার প্রমাণ দেখান। আমি কাশীপুর ঈদগাহ কমিটির সদস্য। দীর্ঘদিন ধরে সমাজসেবা করে আসছি। আমার মাধ্যমে এলাকার মানুষ ন্যায়বিচার পেয়ে থাকে।"তিনি আরও বলেন, "ন্যায়বিচারে কেউ পরাস্ত হয়ে এমপি সাহেবের কাছে আমার বিরুদ্ধে ভুল তথ্য দিয়েছে। আমি অনুরোধ করব, আপনারা এলাকায় এসে খোঁজখবর নিন। যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ বা অপরাধের প্রমাণ পান, তাহলে আমাকে যে শাস্তি দেওয়া হবে, আমি তা মাথা পেতে নেব।"
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ