প্রিন্ট এর তারিখ : ১৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬
নিহত দুই নেতার পরিবারের জন্য ২০ লাখ টাকার সহায়তা ও চাকরির ব্যবস্থা করলো সিটি করপোরেশন
||
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নিহত ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল কাদির জিলানী এবং কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ-এর পরিবারের জন্য আর্থিক সহায়তা ও চাকরির ব্যবস্থা করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই পরিবারের জন্য মোট ২০ লাখ টাকা আর্থিক অনুদান এবং পরিবারের সদস্যদের জন্য চাকরির ব্যবস্থা করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।এ বিষয়ে দেওয়া এক পোস্টে বিএনপি নেতা মশিউর রহমান রনি-কে ধন্যবাদ জানিয়ে বলা হয়েছে, নিহত কর্মীদের পরিবারের পাশে থেকে এ সহযোগিতা নিশ্চিত করায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।উল্লেখ্য, অনুদান ও চাকরি প্রদানের বিষয়ে এই তথ্য সংশ্লিষ্ট পক্ষের দাবির ভিত্তিতে প্রকাশিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ