প্রিন্ট এর তারিখ : ৩১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬
আবুল কাউছার আশাকে নিয়ে সাবদীতে জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত
||
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদী এলাকায় শ্রীশ্রী কালী মন্দির ও শিব মন্দিরের উদ্যোগে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টায় সাবদী শ্রীশ্রী কালী মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে শ্রীশ্রী লোকনাথ মন্দিরে গিয়ে শেষ হয়। এতে শত শত সনাতন ধর্মাবলম্বী নারী, পুরুষ ও শিশু অংশ নেন।শোভাযাত্রা শেষে বিশেষ পূজা-অর্চনা, আরতি এবং ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।বন্দর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল দত্তের সভাপতিত্বে এবং শ্রীশ্রী রক্ষা কালী ও শিব মন্দিরের সেবায়েত মিজান ঘোষাল সিপলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার, অ্যাডভোকেট সামসুন নাহার বাধন, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন, বন্দর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন শিশির, শ্রীশ্রী রক্ষা কালী ও শিব মন্দিরের সেবাকর্মী ডা. পূর্ণ চন্দ্র ঘোষাল, বিধু হালদার, তারেক দাস, অজিত দাস, বকুল সাধুসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ।রথযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা সন্তোষ প্রকাশ করে বন্দর থানা পুলিশ ও প্রশাসনের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ