প্রিন্ট এর তারিখ : ১৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬
জুলাই অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করলেন মহানগর জামায়াত আমীর আবদুল জব্বার
||
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বার জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ সুমাইয়া, হৃদয় এবং ২৮ অক্টোবরের লগি-বইঠার ঘটনায় নিহত শহীদ ফয়সালের কবর জিয়ারত করেছেন।শুক্রবার (১৭ জুলাই) পাইনাদি কবরস্থান জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে তিনি মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরে শহীদদের কবর জিয়ারত করে তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।এ সময় মাওলানা আবদুল জব্বার বলেন, “জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের আত্মত্যাগের ঋণ কোনোভাবেই শোধ করা সম্ভব নয়। ন্যায়বিচার, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমেই তাদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা রক্ষা করা সম্ভব।”তিনি আরও বলেন, শহীদদের আদর্শকে ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গড়ে তোলাই হবে তাদের প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন।এ সময় মহানগর জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য ধৈর্য ও শক্তি কামনা করে দোয়া করেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ