প্রিন্ট এর তারিখ : ১৭ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬
দুর্গাপূজার প্রস্তুতিকালে হামলা, মামলা করল মন্দির কমিটি
||
নারায়ণগঞ্জ শহরের ঐতিহ্যবাহী দরিদ্র ভান্ডার কালীমন্দিরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত কাঠামপূজা চলাকালে হামলার ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়, হামলার ঘটনায় মন্দির কমিটির সদস্য ও মহানগর বিএনপির ১৫ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক খোকন সাহা বাদী হয়ে মামলাটি করেন। এ সময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি ও ব্যবসায়ী ননী গোপাল সাহা এবং নারায়ণগঞ্জ জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট রাজীব মণ্ডল।এছাড়াও মামলার সময় সাধু নাগ মহাশয় আশ্রমের সহ-সভাপতি ও গৌড় নিতাই আখড়া মন্দির কমিটির উপদেষ্টা মানস দাস, জাগো হিন্দু পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুজন দাস, মহানগর সাধারণ সম্পাদক জনি ভৌমিক, মন্দিরের পুরোহিত কমল চক্রবর্তীসহ মন্দির কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।মন্দির-সংশ্লিষ্টরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ