প্রিন্ট এর তারিখ : ১৮ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬
৩০০ শয্যা ও ভিক্টোরিয়া হাসপাতালের সেবার মান বাড়াতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
||
নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের চিকিৎসাসেবা আরও উন্নত ও রোগীবান্ধব করতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দুই হাসপাতালের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।শনিবার (১৮ জুলাই) নারায়ণগঞ্জে অনুষ্ঠিত এ সভায় হাসপাতাল দুটির চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করা, অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা বজায় রাখা, জনবল ব্যবস্থাপনা এবং সেবার গুণগত মান বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এ সময় হাসপাতাল দুটির সার্বিক কার্যক্রম আরও কার্যকর ও জনবান্ধব করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ