প্রিন্ট এর তারিখ : ২২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬
অসুস্থ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুকে দেখতে হাসপাতালে মহানগর জামায়াত নেতারা
||
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি মো. হাফিজুর রহমান মিন্টুর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে যান মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।এ সময় তার সঙ্গে মহানগর জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা চিকিৎসাধীন হাফিজুর রহমান মিন্টুর শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসক ও স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।সফরকালে নেতৃবৃন্দ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ