প্রিন্ট এর তারিখ : ২১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬
রূপগঞ্জে মাদক গ্রহণ ও সংরক্ষণের দায়ে তিনজনের বিনাশ্রম কারাদণ্ড
||
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকের অপব্যবহার প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে মাদকদ্রব্য গ্রহণ ও সংরক্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।রোববার (২০ জুলাই) এ অভিযান পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।দণ্ডপ্রাপ্তরা হলেন— ভুলতা এলাকার মো. কাউসার মীর (২২), গোলাকান্দাইলের আমলাব এলাকার মো. সজিব (৩০) এবং তারাবো পৌরসভার রূপসী এলাকার মো. হোসেন পারভেজ (৩৫)।উপজেলা প্রশাসন জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।রূপগঞ্জ উপজেলা প্রশাসন আরও জানায়, মাদক, সন্ত্রাস এবং জনশৃঙ্খলা পরিপন্থী সব ধরনের অপরাধ দমনে প্রশাসন 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে। জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ