প্রিন্ট এর তারিখ : ২১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬
নারায়ণগঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নিবো: দিপু
নিজস্ব প্রতিবেদক ||
নারায়ণগঞ্জ-১ আসনের এমপি ও নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, আমরা নারায়ণগঞ্জকে সেফ সিটি গড়তে চাই। এজন্য নারায়ণগঞ্জে এআই ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিব যাতে অপরাধীদের শনাক্ত করা যায়। প্রথম যাতে এই প্রজেক্ট নারায়ণগঞ্জে আসে আমরা উদ্যোগ নিব। নারায়ণগঞ্জ থেকে প্রতিদিন লক্ষাধিক লোক ঢাকায় যাতায়াত করে। নারায়ণগঞ্জ মেট্রোরেলের আওতায় আসলে জনগণের যাতায়াতে অনেক ভোগান্তি কমে আসবে। এটা হবে নারায়ণগঞ্জবাসীর জন্য আশির্বাদ। আমরা নারায়ণগঞ্জকে মেট্রোপলিটন সিটির আওতায় আনতে চাই। তাহলে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর যে ঘাটতি রয়েছে সেটা অনেকটা দূর হবে। বাংলাদেশের জিডিপির ৭ দশমিক ৮৬ শতাংশ নারায়ণগঞ্জ কন্ট্রিবিউট করে। সেই তুলনায় নারায়ণগঞ্জ পিছিয়ে আছে। নারায়ণগঞ্জকে বি ক্যাটাগরির জেলা থেকে স্পেশাল ক্যাটাগরি অথবা এ ক্যাটাগরির জেলায় উন্নীত করার দাবি জানাচ্ছি। সোমবার বিকেলে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এসব তথ্য জানান এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, সহ-সভাপতি হয়েছেন মোহাম্মদ আবু জাফর, পরিচালক খন্দকার সাইফুল ইসলাম, মোহাম্মদ সোহাগ, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মো. মজিবুর রহমান, আহমেদুর রহমান তনু, মো. হানিফ সরদার, মো. গোলাম সারোয়ার সাঈদ, বিকাশ চন্দ্র সাহা সহ আরো অনেকে। (ফুটেজ ও সট এফটিপিতে আজকের তারিখে)
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ