প্রিন্ট এর তারিখ : ২২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬
পরিবেশ সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে নারায়ণগঞ্জে সমন্বয় সভা
||
পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (২১ জুলাই) এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। সভায় জেলার পরিবেশগত উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল করা, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট অংশীজন উপস্থিত ছিলেন। বক্তারা পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নারায়ণগঞ্জ গড়ে তুলতে সকলের সম্মিলিত অংশগ্রহণ ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ