প্রিন্ট এর তারিখ : ২২ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬
জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শনে জেলা প্রশাসক, সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধনে নির্দেশনা
||
নারায়ণগঞ্জের জুলাই স্মৃতিস্তম্ভের সার্বিক অবস্থা ও বর্তমান পরিস্থিতি পর্যালোচনায় স্মৃতিস্তম্ভটি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবিরসহ সংশ্লিষ্টরা।বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত এ পরিদর্শনকালে স্মৃতিস্তম্ভের যথাযথ সংরক্ষণ, সৌন্দর্যবর্ধন এবং সংশ্লিষ্ট কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।পরিদর্শনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিবর্গ, শহিদ পরিবারের সদস্য এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জুলাই স্মৃতিস্তম্ভের মর্যাদা ও গুরুত্ব অক্ষুণ্ন রাখতে এর সংরক্ষণ এবং পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ