প্রিন্ট এর তারিখ : ২৩ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬
মাদক নির্মূলে পুলিশের অভিযানে সহযোগিতা করলেন কমিউনিটি পুলিশিং সভাপতি টিপু
||
নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় পুলিশের মাদকবিরোধী অভিযাননারায়ণগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ প্রশাসন।বুধবার (২২ জুলাই) বিকেল থেকে এশার নামাজ পর্যন্ত চাষাঢ়া, মিশনপাড়া, চারারগোপ, নারায়ণগঞ্জ রেলস্টেশন ও ৫নং ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।নারায়ণগঞ্জ জেলা পুলিশের ‘ক’ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদকবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।অভিযানে নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু সার্বিক সহযোগিতা করেন।পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ