প্রিন্ট এর তারিখ : ২৩ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬
মরহুম হাজি গোলাম হোসেনের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ||
মরহুম হাজি গোলাম হোসেন সাহেবের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় হাজি গোলাম হোসেন প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব আল আমিন ইকবাল তাঁর মরহুম পিতার জন্য সকলের কাছে দোয়া কামনা করে বক্তব্য রাখেন।নাসির মাতবর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বক্তাবলী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির, সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসাইন, মোতালেব মেম্বারসহ রামনগর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠানের শেষে মরহুম হাজি গোলাম হোসেন সাহেবের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত সকলে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ