প্রিন্ট এর তারিখ : ২৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার
||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, গত ২২ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের মাদানীনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা সরকারবিরোধী কর্মকাণ্ড ও মিছিলের প্রস্তুতির জন্য জড়ো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।এ ঘটনায় উপস্থিত সাক্ষীদের তথ্যের ভিত্তিতে ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) মাসুম বিল্লাহ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর ৯, ১০, ১১ ও ১২ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—মাসুদ মিয়া (২৮), মাদানীনগর এলাকার বাসিন্দা এবং রাহুল (২৫), নূরবাগ এলাকার বাসিন্দা, যিনি ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক বলে পুলিশ জানিয়েছে।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ