প্রিন্ট এর তারিখ : ২৪ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬
এনায়েতনগরের ১ নম্বর ওয়ার্ডে ড্রেন পরিষ্কার কার্যক্রমে আলিফ দেওয়ান
||
নারায়ণগঞ্জের এনায়েতনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) এনায়েতনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলিফ দেওয়ানের উদ্যোগে এবং এলাকাবাসীর সহযোগিতায় এ কার্যক্রম সম্পন্ন হয়।স্থানীয়দের সঙ্গে নিয়ে ওয়ার্ডের পুরো ড্রেন লাইনের জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। দীর্ঘদিন ড্রেন পরিষ্কার না হওয়া এবং সড়ক পুনর্নির্মাণ না করায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হয় বলে জানান স্থানীয়রা।এলাকাবাসীর ভোগান্তি কমাতে এর আগেও একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে আয়োজকরা জানান, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে জলাবদ্ধতা কমানোর চেষ্টা করা হচ্ছে।এ সময় স্থানীয় বাসিন্দারা ড্রেন পরিষ্কার কার্যক্রমে সহযোগিতা করেন এবং জনস্বার্থে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ