প্রিন্ট এর তারিখ : ২৫ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড, একজনকে জরিমানা
||
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকদ্রব্য গ্রহণ ও অবৈধভাবে সংরক্ষণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় বরুনা এলাকার মো. কবির হোসেন (৪৫)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।একই আইনে চাঁদপুরের মতলব উপজেলার বহরি এলাকার মো. রাব্বি (২৬)-কে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।এছাড়া রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকার সজিব চন্দ্র ঘোষকে মাদকদ্রব্য গ্রহণ ও অবৈধ সংরক্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান জনস্বার্থে ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ