প্রিন্ট এর তারিখ : ২৫ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬
আলীরটেক-বক্তাবলি সেতু নির্মাণের অগ্রগতি জানালেন এমপি আব্দুল্লাহ আল আমিন
||
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, সৎ ও দায়িত্বশীল নেতৃত্বই টেকসই উন্নয়নের প্রধান ভিত্তি।শুক্রবার (২৪ জুলাই) আলীরটেক ইউনিয়নের জয়নগরপাড় এলাকায় আলীরটেক যুব সমাজের উদ্যোগে আয়োজিত সিজন-১ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম. এ. আজিজ। এ সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা নেতৃবৃন্দ, স্থানীয় আলেম-ওলামা এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।বক্তব্যে এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সুস্থ বিনোদন ও খেলাধুলার প্রসার তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তিনি আলীরটেক ইউনিয়নের বিভিন্ন নাগরিক সমস্যা, চলমান উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার বিষয়ও তুলে ধরেন। পাশাপাশি আলীরটেক ও বক্তাবলি ইউনিয়নকে নারায়ণগঞ্জ শহরের সঙ্গে সংযুক্ত করতে নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্পের অগ্রগতির কথাও উল্লেখ করেন।সংসদ সদস্য বলেন, জনপ্রতিনিধিরা সততা, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করলে উন্নয়নের ধারা আরও গতিশীল হবে। তবে দুর্নীতি ও অসততা উন্নয়নের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা, যা দূর করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ