প্রিন্ট এর তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬
ফতুল্লায় ২০ বোতল এসকাফ সহ মাদক ব্যাবসায়ী যুবরাজ গ্রেপ্তার
||
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ২০ বোতল Eskuf (এসকাফ) উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটের দিকে ফতুল্লা থানার দাপা এলাকার বালুর মাঠ সংলগ্ন পঞ্চবটি-টু-পাগলা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) শুভংকর বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে।গ্রেপ্তার ব্যক্তি হলেন যুবরাজ (৩৮)। তিনি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার উত্তর খয়রাকুড়ি এলাকার বাসিন্দা। অভিযানের সময় তার কাছ থেকে ২০ বোতল Eskuf উদ্ধার করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতের পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ