প্রিন্ট এর তারিখ : ২৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
মাদক ও বিভিন্ন মামলায় সিদ্ধিরগঞ্জে ৭ জন গ্রেপ্তার
||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজা ও ২৫ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পূর্বের একটি চুরি মামলার চার আসামি এবং পুলিশ আইনের ৩৪(৬) ধারায় আরও একজনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (২৬ জুলাই ২০২৬) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে এসব গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ