প্রিন্ট এর তারিখ : ২৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
মাসদাইরে বেগম রোকেয়া খন্দকার বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ড. তৈমুর আলম খন্দকার
||
নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় অবস্থিত বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন সিনিয়র আইনজীবী ডক্টর তৈমুর আলম খন্দকার।পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম জাগিয়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ