প্রিন্ট এর তারিখ : ২৬ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে কমর আলী হাই স্কুলে পরিচ্ছন্নতা অভিযান, উপস্থিত জেলা প্রশাসক
||
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ, জলাবদ্ধতা দূরীকরণ এবং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলার কমর আলী হাই স্কুল অ্যান্ড কলেজে পরিচ্ছন্নতা অভিযান ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৬ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। একই সঙ্গে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, ডেঙ্গু প্রতিরোধে করণীয় এবং জনসচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে আলোচনা অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি শিক্ষার্থীদের নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার আহ্বান জানান এবং ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. ফয়েজ উদ্দিন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ