প্রিন্ট এর তারিখ : ৩১ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬
জুলাই উপলক্ষে শহীদ শরীফ ওসমান বিন হাদীর কবর জিয়ারত করল জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানা
||
জুলাই মাস উপলক্ষে জুলাই বিপ্লবের অন্যতম বীর শহীদ শরীফ ওসমান বিন হাদীর কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয় ছাত্রশক্তি, ফতুল্লা থানা শাখা। এ সময় সংগঠনের নেতাকর্মীরা শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।কবর জিয়ারত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানা শাখার বিপ্লবী আহ্বায়ক মো. হাসান শিকদার, মুখ্য সংগঠক আমিন আল রাজিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরদিন আহমেদ সিয়াম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তানভীর আহমেদ, বিপ্লব, সিয়াম মাহমুদ এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক আবিদ।দোয়া ও মোনাজাত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মো. হাসান শিকদার বলেন, “আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন শহীদ শরীফ ওসমান বিন হাদী ভাইকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। পাশাপাশি তাঁর রেখে যাওয়া ভারতীয় আধিপত্যবাদবিরোধী সংগ্রাম, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আদর্শ এবং ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়কে ধারণ করে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করছি।”তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না। তাঁদের ত্যাগ ও আদর্শকে ধারণ করেই একটি ন্যায়, সাম্য ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় ছাত্রশক্তি ভবিষ্যতেও কাজ করে যাবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ