প্রিন্ট এর তারিখ : ০১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬
বন্দরে ৮০ পিস ই'য়াবাসহ শহিদুল গ্রে'ফতার
||
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শহিদুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ধামগড় পুলিশ ফাঁড়ি।পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালনা করা হয়।বন্দর থানাধীন ধামগড় পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) মো. মাহমুদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ফুলহর এলাকার রমুর বাড়ির সামনে (মাজার বাড়ি) পাকা সড়কে অভিযান চালায়। এ সময় মুরাদপুর এলাকার বাসিন্দা ডা. আজিজুল হক ও ফাতেমা বেগমের ছেলে শহিদুল ইসলামকে আটক করা হয়।পরে তার কাছ থেকে ৮০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির পিসিপিআর যাচাই করে একাধিক মাদক মামলা পাওয়ার কথাও জানানো হয়।পুলিশ আরও জানায়, গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।মাদকসহ সব ধরনের অপরাধ দমনে বন্দর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ