প্রিন্ট এর তারিখ : ০২ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড, একজনকে জরিমানা
||
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবন, সংরক্ষণ ও বিক্রির অভিযোগে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং একজনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।রূপগঞ্জ উপজেলা প্রশাসনের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আদালতে মো. শাহীন (১৮)কে ৪ মাস, মো. মোগল মিয়া (৪৫)কে ৩ মাস, মো. ছিয়াম (২৫)কে ৬ মাস এবং মো. সজিব (২৬)কে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মো. সৌরভ ইসলামকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।রূপগঞ্জ উপজেলা প্রশাসন জানায়, মাদক একটি সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত রূপগঞ্জ গড়ে তুলতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ