প্রিন্ট এর তারিখ : ০২ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬
আদমজীনগর এমডব্লিউ কলেজে অনার্স ও ডিগ্রি কোর্স চালুর দাবিতে এমপি মান্নানের ডিও লেটার
||
সরকারি আদমজীনগর এম.ডব্লিউ. কলেজে বি.এ. (পাস), বি.এস.এস. (পাস), বি.বি.এস. (পাস), বি.এস.সি. (পাস) এবং অনার্স কোর্স চালুর উদ্যোগের অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ডিও (ডেমি-অফিসিয়াল) লেটার প্রদান করেছেন সাবেক সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।ডিও লেটারটি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ছোলাইমান খন্দকারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোল্লা মো. সাখাওয়াত হোসেন এবং অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান (মাসুম)।কলেজে স্নাতক (পাস) ও অনার্স কোর্স চালুর এ উদ্যোগকে সংশ্লিষ্টরা উচ্চশিক্ষা সম্প্রসারণের ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ