প্রিন্ট এর তারিখ : ০৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জে শিক্ষানবিশ দুই সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা
||
নারায়ণগঞ্জে দুই শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনানারায়ণগঞ্জ জেলা পুলিশের আয়োজনে শিক্ষানবিশ দুই সহকারী পুলিশ সুপারের (এএসপি) বাস্তব প্রশিক্ষণ পর্ব শেষ হওয়ায় তাদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।সোমবার (৩ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. ফুজায়েল কবির সরকার ও আবু বকরকে বদলিজনিত বিদায় উপলক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী তাদের ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন এবং শুভেচ্ছা স্মারক প্রদান করেন।এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ