প্রিন্ট এর তারিখ : ০৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬
দমন-পীড়ন চালিয়ে জনগণকে দমিয়ে রাখা যায় না : আবদুল জব্বার
||
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে শ্রমিক সমাবেশে আবদুল জব্বারজুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা মো. আবদুল জব্বার বলেছেন, ২০২৪ সালে দেশের মানুষ ফ্যাসিবাদী শাসনের কারণে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটিয়েছে।তিনি বলেন, জনগণের ওপর যত বেশি জুলুম-নির্যাতন চালানো হয়েছে, সাধারণ মানুষ তত বেশি ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলেছে এবং স্বৈরাচারের পতন ঘটিয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া হকার্স মার্কেট এলাকায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বক্তব্যে মাওলানা আব্দুল জব্বার ২০২৪ সালের আগস্টের ঘটনাবলি স্মরণ করে বলেন, ওই সময় দেশজুড়ে মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছিল। তৎকালীন সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশ নেয়।তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ কখনো অন্যায়-অত্যাচার মেনে নেয়নি। যত বাধাই এসেছে, জনগণ তত শক্তভাবে প্রতিরোধ গড়ে তুলেছে।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি কবির আহমদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা অক্ষুণ্ণ রাখা, দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ