প্রিন্ট এর তারিখ : ০৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬
চাষাঢ়ায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে খেলাফত মজলিসের সমাবেশ
||
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিসের উদ্যোগে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।৩১ জুলাই আয়োজিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।সমাবেশে বক্তারা গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানান এবং এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। এছাড়া দেশের রাজনৈতিক ও রাষ্ট্রীয় সংস্কারে জনগণের প্রত্যাশা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তারা।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ