প্রিন্ট এর তারিখ : ০৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬
গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
||
গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, অতিরিক্ত বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর।বুধবার (৫ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন জোটের নেতারা। কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের আমীর মাওলানা আবদুল জব্বার।স্মারকলিপিতে দেশের চলমান গ্যাস সংকট, দীর্ঘ সময়ের লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরা হয়। এসব সমস্যা দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ১১ দলীয় ঐক্যের নেতারা।এ সময় বক্তারা বলেন, জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।কর্মসূচিতে ১১ দলীয় ঐক্যের জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ