প্রিন্ট এর তারিখ : ০৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬
বিভিন্ন মা'মলায় সিদ্ধিরগঞ্জে গ্রে'প্তার ১৩ জন
||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ৯০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। একই অভিযানে হত্যা, বৈষম্যবিরোধী, ওয়ারেন্টভুক্ত এবং অন্যান্য মামলার আরও ১১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (৬ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিচালিত অভিযানে এ গ্রেপ্তারের ঘটনা ঘটে।পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানে ৯০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয় এবং এ ঘটনায় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।এ ছাড়া পূর্বের একটি হত্যা মামলার এক আসামি, অন্য একটি মামলার এক আসামি, জিআর ও সিআর ওয়ারেন্টভুক্ত আটজন এবং বৈষম্যবিরোধী মামলার একজনকে গ্রেপ্তার করা হয়েছে।সব মিলিয়ে অভিযানে মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ