প্রিন্ট এর তারিখ : ০৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জ পুলিশের গোপালগঞ্জের সদস্যদের তালিকা চাইলেন এমপি মান্নান
||
নারায়ণগঞ্জ পুলিশের ‘গোপালগঞ্জের বাসিন্দাদের’ তালিকা চাইলেন এমপি মান্নাননারায়ণগঞ্জ প্রতিনিধি | ৯ আগস্ট ২০২৬নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্যদের মধ্যে গোপালগঞ্জের বাসিন্দা কতজন রয়েছেন, তাদের তালিকা চেয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। রোববার (৯ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ দাবি জানান।সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে এমপি মান্নান বলেন, ৫ আগস্টের আগে নারায়ণগঞ্জ জেলা ‘গোপালী’ দিয়ে ভরে গিয়েছিল। তার দাবি, বর্তমানে আবারও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে এবং পুরো জেলা এভাবে ভরে গেছে।তিনি বলেন, ‘আমি আজ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বলব। ৫ আগস্টের আগে নারায়ণগঞ্জ জেলা গোপালী (গোপালগঞ্জ) দিয়ে ভরে গিয়েছিল। এখন আবার ঘুরেফিরে গোপালী দিয়ে ভরে গেছে। পুরো নারায়ণগঞ্জ জেলা ভরে গেছে।’আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, ‘আইনশৃঙ্খলা কীভাবে সুন্দর হবে? গোপালীরা কী আমাদের ভালো চাইবে? ভালো চাইবে না।’এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্যদের বাড়ির ঠিকানা ও নিজ জেলার তথ্যের তালিকা চেয়ে তিনি বলেন, ‘এটার তালিকা চাই আমরা। কার বাড়ি কোন দেশে, এই নারায়ণগঞ্জে কোন থানার মধ্যে কে আছে, তার তালিকা চাই আমরা। ঘুরেফিরে আবার ওই গোপালী দিয়ে ভরে গেছে পুরো নারায়ণগঞ্জ।’সভায় বালুবাহী বাল্কহেড থেকে চাঁদা আদায়ের অভিযোগও তুলে ধরেন সংসদ সদস্য। তিনি বলেন, মেঘনা কিংবা অন্যান্য নদীপথ থেকে বালুবাহী ভলগেট নারায়ণগঞ্জে প্রবেশের আগেই চাঁদা আদায় শুরু হয়ে যায়। এমনকি মোবাইলের মাধ্যমেও চাঁদা দেওয়ার অভিযোগ রয়েছে বলে দাবি করেন তিনি।এ চাঁদাবাজির সঙ্গে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জড়িত বলেও অভিযোগ করেন এমপি মান্নান।নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ বিভিন্ন সরকারি দপ্তর ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ